বন্দিদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ না করতে কারা তত্ত্বাবধায়কদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবিতে কারা-তত্ত্বাবধায়দের "গণমাধ্যম ব্যবস্থাপনা বিষয়ক" দুই দিন ব্যাপী এক কর্মশালায় তিনি এ কথা জানান।
কারাগার সম্পর্কে সঠিক তথ্য প্রবাহ না থাকায় অনেক সময় তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে তবে ওই অভিযোগ সবসময় সঠিক নয় বলে ও মন্তব্য করেন মন্ত্রী।
আর কর্মকর্তারা এ প্রশিক্ষণ পেলে গণমাধ্যমের সঙ্গে তাদের দুরত্ব কমে আসবে বলেও জানান হাসানুল হক ইনু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: