জাতীয়

অর্থনৈতিক উন্নতির ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

অর্থনৈতিক উন্নতির যে ধারা সূচিত হয়েছে তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে খামারিদের হাতে ঋণের চেক তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

দুগ্ধ উৎপাদনে খামারিদের মাঝে স্বল্প সুদে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, খাদ্যে স্বয়ংসর্ম্পণতা অর্জিত হয়েছে, এখন লক্ষ্য পুষ্টিহীনতা দূর করে সবার পুষ্টিসেবা নিশ্চিত করা।

গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ওপর সরকার জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ৫% সুদে ঋণ দিচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার খামারিকে ২০০ কোটি টাকা ঋণ দেয়া হবে।

সকল নাগরিকের পুষ্টি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য— উল্লেখ করে তিনি আরো বলেন, দুগ্ধ ও মৎস্য উৎপাদনের পাশাপাশি প্রকিয়াজাতকরনের ওপরও গুরুত্ব দিতে হবে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশের মানুষ।

শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশে খাদ্য ঘাটতি হয়নি তাই এ উন্নয়নের এ ধারা ধরে রাখতে হবে।

উল্লেখ্য, এ ঋণের আওতায় প্রতিটি বকনা বাছুরের জন্য ৫০ হাজার টাকা করে সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ নিতে পারবেন একজন খামারি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ