জাতীয়

আগামী ১৭ জানুয়ারি থেকে হজ রেজিস্ট্রেশন শুরু

হজ যাত্রী
হজ যাত্রী

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হজ যাত্রীদের রেজিস্ট্রেশন চলবে ৩০ মে পর্যন্ত হানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।

নির্ধারিত সময়ের মধ্যে সরকার অনুমদিত এজেন্সির কাছে হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশধ করতে হবে।

এবছর মোট এক লাখ ১৩ হাজার ৮৬৭ জন হজে যেতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানি ব্যতিত হজ প্যাকেজ মূল্য ৩ লাখ ৪ হাজার ৯০৩টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় হাব।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ ৯ই জিলহজ্জ অর্থাৎ ১০ সেপ্টেম্বর। এরইমধ্যে জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং হজ প্যাকেজ ২০১৬ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ৮ হাজার ৮৬৮জন।

এসময় হজ এজেন্সিগুলোর উপর সরকার নির্ধারিত খুঁটিনাটি বিষয় তুলে ধরেন হাবের কর্মকর্তারা।

তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে— টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা এজেন্টের মনোনীত ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

কোনো হজযাত্রী দুর্ঘটনাজনিত কিংবা স্বাভাবিক কারণে মারা গেলে তার মরদেহ মক্কা বা মদিনায় সমাহিত করা হবে বলে জানানো হয়।

এক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়ী করা যাবে না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় হজযাত্রীর যাবতীয় তথ্য সংরক্ষণ ও সরবরাহ ওয়েবসাইটের মাধ্যমে আদান প্রদানের ব্যবস্থা থাকবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ