জাতীয়

ট্যানারি না সরানো হলে প্লট বাতিল হবেই: শিল্পমন্ত্রী

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

বেধে দেয়া সময়ের মধ্যে যেসব ট্যানারি হাজারীবাগ থেকে সরিয়ে নেয়া হবে না তাদের জন্য সাভারে চামড়া শিল্প পার্কে বরাদ্দ প্লট বাতিল করা হবে বলে আবারো জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ বিষয়ে উকিল নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি।

নোটিস পাঠিয়েও কাজ না হলে নির্দেশ অমান্যকারী ট্যানারির লাইসেন্স বাতিল এবং সাভারের চামড়া শিল্পনগরীতে তাদের প্লটও বাতিল করা হবে বলে জানান মন্ত্রী।

বুধবার সকালে রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গ্যাপেক্সপো ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

হাজারিবাগে ট্যানারি শিল্প থাকায় বুড়িগঙ্গাসহ আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব এলাকার পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ পরিস্থিতিতে হাজারীবাগ থেকে ট্যানারি উচ্ছেদ করা হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আমু বলেন, তাদের নোটিস পাঠানো হবে যেহেতু এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার সেহেতু নোটিসের মাধ্যমেই তা করতে হবে আর হুট করে করা যাবে না।

তিনি আর বলেন, এ ট্যানারিগুলোর কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা…সমস্ত নদী শেষ হয়ে যাচ্ছে। বেশিরভাগ ট্যানারি মালিকের সাভারে প্লট আছে, নির্দেশ না মানলে তা বাতিল করা হবে— প্লট বরাদ্দ পাওয়ার জন্য বহু ব্যবসায়ী অপেক্ষা করছে প্রয়োজনে তাদেরকে দিয়ে দেব।

শিল্পমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে বাজার ধরতে হলে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের বিকল্প নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ