জাতীয়

বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

উচ্ছেদ অভিযান
উচ্ছেদ অভিযান

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ও লালকুঠি এলাকায় বুড়িগঙ্গা নদী তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ।

বুধবার হাইকোর্টের নিদের্শনায় এ অভিযান চালানো হয়। এতে বাধা দেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান নিবার্হী ম্যাজিস্ট্রেট।

বুড়িগঙ্গাসহ ঢাকা মহানগরীর চার পাশের নদীগুলোর দূষণ রোধ ও বর্জ্য নিষ্কাশন, নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ২০০৯ সালে নিদের্শ দেয় হাইকোর্ট। কিন্তু বারবার অভিযান চালানো হলেও অবৈধ দখলদারদের দাবির মুখে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সফল হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ অভিযান অব্যাহত রাখার কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ'র পরিচালক শফিকুল হক।

এদিকে, এসব এলাকার দোকান মালিকদের অনেকেই দাবি করছেন, আইন না মেনে চালানো হচ্ছে এ উচ্ছেদ অভিযান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ