জাতীয়

কঠোর ব্যবস্থা নেয়া হবে পাইরেসি চক্রের বিরুদ্ধে: বেনজীর

বেনজীর আহমেদ
বেনজীর আহমেদ

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অডিও ভিডিও পাইরেটেড সিডি এবং সিডি তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ পাইরেসি চক্রের প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব।

বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, অডিও ও ভিডিও পাইরেসি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইরেসি বন্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে— এক্ষেত্রে চলচিত্র সংশ্লিষ্টদেরও এগিয়ে আসার আহ্বান জানান র্যা বের মহাপরিচালক।

এসময় তথ্যমন্ত্রী জানান, খুব শিগগিরি পাইরেসি রোধে কঠোর আইন করা হবে— মোবাইল কোর্ট দিয়ে অভিযান চালিয়ে পাইরেসি বন্ধের ব্যবস্থা করা হবে।

চলচ্চিত্র শিল্প রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। অডিও-ভিডিও পাইরেসি বন্ধে নিয়মিত অভিযান চালানোর ওপর তিনি জোর দেন।

বাংলাদেশ চলচিত্র উন্নয়ন সংস্থাতে বিপুল পরিমাণ পাইরেটেড অডিও, ভিডিও সিডি এবং বিভিন্ন ধরনের সরংঞ্জামসহ আটককৃত ৯জনকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতেই কথা বলেন চলচ্চিত্রের কলাকুশলীরা।

তারা বলেন, সিনেমা ও গানের অডিও-ভিডিও সিডি পাইরেটেড হওয়া তাদের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ