জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে। এরইমধ্যে মুসল্লিদের ইবাদত-বন্দেগির জন্য টঙ্গির তুরাগতীরের ইজতেমা ময়দানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন দেশের ৬৪টি জেলার মধ্যে ১৬ জেলার মুসল্লিরা। এরইমধ্যে ইজতেমা ময়দানে সুপেয় পানি, ওজু-গোসল, পয়ঃনিষ্কাশনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ এবং মুসল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

আর প্রতিটি প্রবেশ পথ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নেবেন মুসল্লিরা। ইজতেমায় অংশ নেবেন কয়েক হাজার বিদেশি মুসল্লি।

ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

এর আগে ইজতেমার প্রথম পর্বে ঢাকাসহ ৩২ জেলার মধ্যে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ