জাতীয়

বাড়ছে রেলে ভাড়া ৭.৮% হারে

রেলের ভাড়া বাড়ছে
রেলের ভাড়া বাড়ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে আগামী মাস থেকে ৭.৮% হারের রেলের ভাড়া বৃদ্ধি করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার রাজধানীথে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার রেল ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে— তার অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকেই রেলের ভাড়া বাড়বে।

এখন থেকে রেল ভবনকে ওয়াইফাই সুবিধার আওতায় আনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যাত্রী সেবার মান ‘ঠিক রেখে’ ট্রেন ভাড়া বাড়ানোর পরামর্শ দেয়ার দুই দিনের মাথায় ভাড়া বাড়ানোর এই উদ্যোগের কথা জানান রেলমন্ত্রী।

রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে ৭ .৮% ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।

সচিব বলেন, এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড় ৪৫ টাকার মতো বাড়তে পারে।

রেলওয়েকে লোকসানের হাত থেকে বাঁচাতে ভাড়া বাড়ানোর এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এখন থেকে প্রতি বছরই রেল ভাড়া সমন্বয় করা হবে— তবে জ্বালানি তেলের দাম না বাড়লে কখনোই তা সাড়ে ৭% এর বেশি হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ