জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন ময়দানে উপস্থিত মুসল্লীরা। মুরুব্বীদের আমবয়ানে ঈমান, আমল ও আখলাকের কথা শুনছেন দেশ-বিদেশ থেকে সমবেত লাখ লাখ মুসল্লি। এদিকে, বার্ধক্য জনিত কারনে এক জনের মৃত্যু হয়েছে।

ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন আর বিশ্ব শান্তি কামনায় দেশ-বিদেশের লাখো মুসল্লি সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে। এর আগে রাতভর চলে জিকির-আসগার।

জুমা নামাজ আদায়ে ইজতেমা প্রাঙ্গণে জড়ো হয়েছেন আশপাশের এলাকার মুসল্লিরা। এমনকি, ময়দানের পাশে বিভিন্ন বাড়ির ছাদ থেকেও নামাজে অংশ নেয় মানুষ। জুমা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।

ইজতেমা ময়দানের চারপাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারিতে রয়েছে র্যা ব-পুলিশ সদস্যরা।

মুসল্লিদের যাতায়াতের জন্য রয়েছে বিশেষ বাস ও ট্রেন সার্ভিস ব্যবস্থা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

এর আগে প্রথম পর্বে ঢাকাসহ ৩২ জেলার মধ্যে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ