আগামী মার্চেই মেট্রোরেলের মূল কাজ শুরু হচ্ছে— মূল নকশায় এখন পরির্বতনের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের রুট তৈরি করা হচ্ছে।
এ সময় সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার জন্য ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতাকে দায়ী করেন ওবায়দুল কাদের।
হানাহানি নয়, সাম্পদ্রায়িক উগ্রবাদ মোকাবেলা করা সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: