দলিল-দস্তাবেজ চুরি রোধে শুধু সিসি ক্যামেরা না—এর সঙ্গে কর্মকর্তাদের সরাসরি মনিটরিং চুরি প্রতিরোধে কার্যকর হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার রাজধানীতে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, আগামী এক মাসের মধ্যেই নতুন নিয়োগ পাওয়া ৫৯ জনকে পদায়ন করা হবে।
এছাড়া অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রারদের পদোন্নতি ও বেতন বৈষম্য সম্পর্কিত জটিলতা দূর করার আশ্বাস দেন মন্ত্রী।
আর রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রারদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বদলির মেয়াদ ২ বছর না, ৩ বছর পরপর করা হবে বলেও আশ্বাস দেন আইনমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: