বাংলাদেশি কূটনৈতিক মৌসুমী রহমানকে বহিস্কার করায় পাকিস্তানের বিরুদ্ধে সরকার উপযুক্ত ব্যবস্থাগ্রহণ না করায় ২০ জানুয়ারি ঢাকার পাকিস্তান হাই কমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
মৌসুমী রহামানের বহিস্কারের প্রতিবাদে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে তিনি আরো বলেন, জঙ্গিবাদের মদদ দাতা পাকিস্তান বাংলাদেশে ও আন্তর্জাতিক মহলে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এসব ষড়যন্ত্র বন্ধ করে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে।
সমাবেশ শেষে মশাল মিছিলও করে গণজাগরণ মঞ্চ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: