জাতীয়

বাংলাদেশে কোনো আইএস নেই: কামাল

উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশ

কামাল
কামাল

বাংলাদেশে কোনো আইএস নেই— ছাত্রশিবির বিভিন্ন সময়ে বিভিন্ন নামে—কোনো সময় আল-কায়েদা, কোনো সময় জেএমবি, কোনো সময় হরকাতুল জিহাদ, আবার কোনো সময় আনসারুল্লাহ বাংলা টিম পরিচয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এমআরভি (মেশিন রিডেবল ভিসা) কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ‘চিহ্নিত গোষ্ঠী ও তাদের মদদদাতারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে— বাংলাদেশে আইএস আছে বলে বিদেশ থেকে চাপিয়ে দেয়া হচ্ছে তবে বাংলাদেশে কোনো আইএস নেই আমাদের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে সজাগ আছে।’

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ—এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। কে শিয়া, কে সুন্নি—কেউ তোয়াক্কা করে না, সবাই মিলে মিশে থাকে।

বাংলাদেশে নিরাপত্তা, বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও ডিএসসিসির এক কর্মকর্তাকে পুলিশের মারধরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও তাই শুনেছি। কারণ আমি এখন বিদেশে আছি। তবে মনে রাখতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে তার বিচার হবে।’

এ সময় অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে তিনি উল্লেখ করেন।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উদ্বেগ জানিয়েছে।

বিষয়টি যদিও সিভিল অ্যাভিয়েশনের, তারপরও আমরা তাদের সহযোগিতা করছি-- বিমানবন্দরে স্ক্যানিং মেশিন, চৌকস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সবাইকে তল্লাশির আওতায় আনা হচ্ছে। আশা করি সবার উদ্বেগ দূর হবে।

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৬৩টি দেশে একসঙ্গে এমআরপি সেবা শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রে দু-একটি সমস্যা রয়েছে। সেটি দূর করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে লোকজন যাতে পাসপোর্ট ডেলিভারি পায়, সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।

লং আইল্যান্ড সিটির ৩৪ স্ট্রিটের বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ের এমআরভির উদ্বোধকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসানসহ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নিউইয়র্ক সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত একটি পৃথক আলোচনা সভায় যোগ দেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর একজন খুনি যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছেন।

পলাতক এ খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য মার্কিন সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে আইনি জটিলতা দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানান।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন জাতিসংঘে উগ্রবাদ মোকাবেলার জন্য একটি রূপরেখা প্ল্যান অফ অ্যাকশন উপস্থাপন করেছেন।

নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার এ অতি গুরুত্বপূর্ণ সেশনে ১৯৩টি সদস্য দেশের উপস্থিতিতে জাতিসংঘের

Trusteeship counil কানায় কানায় পূর্ণ ছিল। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে এতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জিরো টলারেন্স' নীতি তুলে ধরেন।

নারী সম্প্রদায়, সুশীল সমাজ, ধর্মীয় নের্তৃবৃন্দ, স্থানীয় নের্তৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং মিডিয়ার সামগ্রিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা রোধে বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে Extremism এবং Terrorism মোকাবেলায় বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত Countering Violent Extremism (CVE) এর অধিবেশনে যোগ দেন।

উল্লেখ্য, মেক্সিকোতে এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা কার্যক্রম উদ্বোধন শেষে বাংলাদেশে ফেরার পথে তিনি উক্ত অনুষ্ঠানে যোগদান করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ