শিক্ষার আলোয় উগ্রবাদ, জঙ্গিবাদ মুক্ত এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
শনিবার রাজধানীর শিল্পকলায় কাজী মাহবুবউল্লাহ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রত্যয়ের কথা জানান।
এসময় তিনি আরো বলেন, বিশ্বের প্রভাবশালী দেশ ও দাতাদের অসহযোগিতার পরেও আত্মবিশ্বাসের কারণেই পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব হয়েছে।
সব প্রতিকূলতা উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে সেতুর কাজ শুরু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে সরকার বলে জানান তিনি।
যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে আন্তর্জাতিক সংস্থা ও দেশ যতোই হুমকি দিক না কেন বিচার শেষ করেই দেশকে কলঙ্কমুক্ত করা হবে বলেও প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: