প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে বাংলাদেশ ও কানাডার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মানুষের যোগাযোগের সুবিধার জন্য এটা খুবই প্রয়োজন বলে জানান তিনি।
রোববার সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোইত পেয়েরে লারামিন সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
কানাডার নব নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও কানাডার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
এসময় এ দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে হাইকমিশনার বলেন, অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কানাডিয়ান সরকারের আগ্রহের কথাও তুলে ধরেন এ হাইকমিশনার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: