দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৬৪ শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসুচির কোন সুবিধা পায়না—উল্লেখ করে অর্থনীতীবিদ ড. কাজী খলিকুজ্জামান বলেন, এ হিসেবে, প্রায় ২ কোটি ৪৬ লাখ দরিদ্র মানুষ এখনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়েছে।
রোববার খাদ্য অধিকার বাংলাদেশের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এর কারণ হিসেবে, বাজেটের অপ্রতুলতা, সমন্নয়হীনতা এবং অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন বিশিষ্ট এ অর্থনীতিবীদ।
অনুষ্ঠানে ঢাবির অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, এ খাতে বাজেট বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করা গেলে, দরিদ্র আরো দ্রত হারে কমবে।
দেশে মানুষের আয়ের বৈষম্য কমলেও সম্পদের বৈষম্য বেড়েছে— সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের ৩৪ শতাংশই অনিয়ম আর দুর্নীতির কারণে, দরিদ্রদের কাছে পৌঁছায় না। মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করা এবং সম্পদের বৈষম্য কমাতে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সেইসঙ্গে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদও দিছেন তারা।
এর আগে, মূল প্রবন্ধ উপস্থাপনে, জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল কি ভূমিকা পালন করতে পারে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার আহ্বান জানান আয়োজকরা।