মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬০ বছর বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হলে মন্ত্রিসভায় তা নাকচ করা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ নিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ কথা বলেন।
শফিউল আলম বলেন, এ সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের বয়স সীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হলেও এবার বিষয়টি মন্ত্রিসভায় আর বিবেচিত হয়নি।
গতবছর নভেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ানোর প্রস্তাব আজ মন্ত্রীসভায় তুলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: