জাতীয়

সিটি কর্মকর্তাকে নির্যাতনকারী পুলিশ সদস্যের শাস্তির দাবিতে মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তারের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ।

সোমবার পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারি ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কর্মচারিরা।

দোষীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মবিরতি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও রাস্তার বাতি জ্বালানো বন্ধসহ থানা ঘেরাও করার কথা জানান আবদুল লতিফ কমিটির সদস্য সচিব।

বিকাশের ওপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের আগামী বৃহস্পতিবারের মধ্যে চাকরি থেকে বহিষ্কার এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।

নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় কর্মচারি ঐক্য পরিষদ।

গত শুক্রবার ভোরে যাত্রাবাড়িতে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস দায়িত্বরত অবস্থায় পুলিশি নির্যাতনের শিকার হন। বিকাশ বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ