জাতীয়

সৌদি জোটে বাংলাদেশের অংশ নেয়ায় সৈয়দ আশরাফের প্রশ্ন

সৌদি জোট
সৌদি জোট

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশ নেয়ার প্রশ্ন তুলেছেন জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

এ ধরনের জোটে যেতে হলে তা জাতীয় সংসদে অনুমোদন নিতে হয়— এ কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, আমরা পত্রিকায় দেখলাম বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে।

এ সময় সৈয়দ আশরাফের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, এটি কোনো সামরিক জোট নয়— এটি সন্ত্রাসবিরোধী সমঝোতা চুক্তি তা ছাড়া বিষয়টি এখনো সেই অর্থে চূড়ান্ত হয়নি।

বৈঠকে আরেক মন্ত্রী জানতে চান সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে ওআইসির সদস্য দেশ হওয়ার পরও ইরানসহ কয়েকটি দেশ যোগ দেয়নি— বাংলাদেশ কেন যোগ দিয়েছে।

একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, আমাদের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার— এটা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয় এ পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাসী।

গতবছর ১৫ ডিসেম্বর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ৩৪ দেশের সমন্বয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। বিসিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সূত্র: প্রথম আলো

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ