জাতীয়

পৌর নির্বাচন গতবারের মতো সুষ্ঠু হয়নি

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

সার্বিকভাবে পৌর নির্বাচন গতবারের মতো সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। সোমবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘পৌর নির্বাচন: কেমন মেয়র পেলাম’ শীর্ষক প্রতিবেদনে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

বছরে কোটি টাকার বেশি আয় করেন এমন ৮ জন পৌরসভা মেয়র প্রার্থীর ৭ জনই এবার নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৬ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নির্বাচিত।

তবে পৌরসভার নতুন মেয়রদের মধ্যে অনেকের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা থাকলেও শিক্ষাগত যোগ্যতার বিবেচনায় এবার আগের তুলনায় বেশি শিক্ষিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

আইন অনুযায়ী পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনের একটি ইতিবাচক দিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নির্বাচিত মেয়রদের মধ্যে অর্ধশত প্রার্থী বিভিন্ন মামলার আসামি। তাদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টা মামলাও রয়েছে। তবে শিক্ষাগত যোগ্যতায় এবার এগিয়ে মেয়ররা। নির্বাচিত মেয়রদের মধ্যে ৪০.৭৭% স্বাতকোত্তর পাস। ২০১১ সালে যার সংখ্যা ছিল ৩৬.৮৪%।

সার্বিকভাবে এ নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে সুজনের সম্পাদক বলেন, এবারের নির্বাচনে বেশি টাকার প্রার্থীদের নির্বাচিত হওয়ার হার বেশি দেখা গেছে।

নির্বাচনে যেসব নেতিবাচক দিক দৃষ্টিগ্রচর হয়েছে, তা না শুধরালে ভবিষ্যতে গোটা নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ