কোনো একটি বাহিনী দিয়ে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বরং সামাজিকভাবে এর ব্যবহার নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিতর্ক উৎসব ২০১৬'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় আইজিপি আরো বলেন, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে মাদকদ্রব্য বেশি আটক করা হয়েছে।
এছাড়া, মাদকবিক্রি ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বেশি মামলা দায়ের করা হয়েছে। তবে এত বড় সীমান্ত সম্পূর্ণ পাহারা দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: