পুলিশি বাধার কারণে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি গণজাগরণ মঞ্চ— এসময় কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বুধবার একাত্তরে গণহত্যার দায় অস্বীকার, জঙ্গি পৃষ্ঠপোষকতা ও কারণ ছাড়াই বাংলাদেশি কূটনীতিককে প্রত্যাহারের ঘটনার প্রতিবাদে পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচী দেয় গণজাগরণ মঞ্চ।
বিকেল সাড়ে তিনটার দিকে গুলশান ২ থেকে মঞ্চের কর্মীরা পাকিস্তান দূতাবাসের দিকে এগোতে থাকলে সেখানেই আটকে দেয় পুলিশ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ইমরান অভিযোগ করেন, পাকিস্তান বারবার সীমা লঙ্ঘন করলেও বাংলাদেশ সরকার তার যথাযথ প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছে।
এছাড়া পুলিশের বাধার প্রতিবাদে আগামী ২২ জানুয়ারি শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: