জাতীয়

রোহিঙ্গা ইস্যু একান্তই বাংলাদেশ-মিয়ানমারের সমস্যা

রোহিঙ্গা ইস্যু
রোহিঙ্গা ইস্যু

রোহিঙ্গা ইস্যু একান্তই বাংলাদেশ ও মিয়ানমারের সমস্যা— এ সমস্যার সমাধান নিহিত দুদেশের সমঝোতা সহযোগিতার অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে— এ মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের অভিবাসী ও উন্নয়ন বিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে অভিবাসী ও উন্নয়ন নিয়ে এক সেমিনার এ কথা বলেন তিনি।

এ সেমিনারে মন্তব্যের পাশাপাশি বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যকে ইঙ্গিত করে গৃহকর্মীদের সুরক্ষায় কনভেনশন তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি সাদারল্যান্ড, মূল বক্তব্য উপস্থাপনে অভিবাসন নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সামনের দিনগুলোতে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার এ সংকট সমাধানে দু'দেশের সমন্বিত অব্যাহত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।

এক প্রশ্নের জবাবে গৃহকর্মীদের সুরক্ষায় কনভেনশন প্রণয়নের পরিকল্পনার আভাস দেন সাদারল্যান্ড।

সাদারল্যান্ডের বক্তব্যে উঠে আসে আইএস প্রসঙ্গ— তিনি বলেন, এক প্রকার শরণার্থী হিসেবেই আইএস এ যোগ দিচ্ছে ওই মতাদর্শে বিশ্বাসীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ