মেয়েদের বিয়ের বয়স ১৮ থাকা উচিত—উল্লেখ করে পৃথিবীর বেশিরভাগ দেশেই মেয়েদের বিয়ের বয়স ১৮ বলে মন্তব্য করেছেন নরওয়ের রাষ্ট্রদূত মেরেতা লুনডেমো।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত মহিলা পরিষদের জাতীয় পরিষদের দুদিনের এ সভার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
লুনডেমো বলেন, গণতান্ত্রিক সমাজে অর্ন্তভুক্তিমূলক রাষ্ট্র গঠনের জন্য নারী-পুরুষের সমতা দরকার।
রাজনৈতিক ও অর্থনৈতিক সম অধিকারের জন্য এদেশের নারীদের আরও কাজ করতে হবে বলেও জানান তিনি।
সভায় সাংবাদিক মাহফুজ আনাম নারী নির্যাতনের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আইটি ক্ষেত্রে নারীদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় নারীনেত্রীরা জাতীয় সংসদের নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি পুর্নব্যক্ত করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: