জাতীয়

দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত কর, স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের কল্যাণে যে কোনো ত্যাগের জন্য নিজেদের প্রস্তুত করতে কাব স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় দিনব্যাপী অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধনী করে এ কথা বলেন তিনি।

পিছু না হটে জয়ের মানসিকতা থাকতে হবে–এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের কর্ণধার হিসেবে কাব স্কাউট সদস্যদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে।

এ সময় প্রতিটি বিভাগীয় শহরে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুরের মৌচাকে সারাদেশের ৮ হাজার কাব স্কাউট সদস্যের অংশগ্রহণে শুরু হয়েছে ৬ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় শিক্ষামূলক সমাবেশ অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরি।

দেশ পরিচালনায় নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে কাব স্কাউট সদস্যদের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী, তথ্যপ্রযুক্তি ও উপযুক্ত জ্ঞান আহরণের মাধ্যমে নিজেদর আত্মবিশ্বাস বাড়ানোর তাগিদ দেন।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে কাব সদস্যদের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, স্কাউটিংয়ের গুণগতমান বৃদ্ধি করতে প্রত্যেক বিভাগীয় শহরে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে সরকার।

এর আগে দেশের ১০টি অঞ্চলের সেরা ৮৫১ জন কাব স্কাউট সদস্যদের মধ্যে ৭১ জনকে শাপলা কাব অ্যাওয়ার্ড ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ