ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ আর নেই।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
মহানগর আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আজিজ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুপুর একটা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে আজ অসুস্থ হয়ে পড়লে আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: