জাতীয়

লেক-পার্কের দায়িত্ব চাইলেন মেয়র আনিসুল

আনিসুল হক
আনিসুল হক

সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে রাজধানীর সব লেক ও পার্কের দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দেয়ার সুপারিশ করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সেইসঙ্গে ঢাকা ওয়াসার কিছু দায়িত্বও সিটি করপোরেশনের কাছে থাকা উচিত বলে তিনি মনে করেন।

রাজধানীর উন্নয়নে যে কোনো ইতিবাচক পদক্ষেপে গণমাধ্যমগুলো মেয়রের পাশে থাকবে বলে জানান সম্পাদকরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর নেয়া বিভিন্ন পদক্ষেপ ও তা বাস্তবায়নে সমস্যা নিয়ে দেশের জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন মেয়র।

চলতি বছরের এপ্রিলের মধ্যে রাজধানীর উত্তরের ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে—এ কথা জানিয়ে তিনি সেইসঙ্গে জুনের মধ্যে সিসি ক্যামেরা লাগানো, সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসনে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বেশ কিছু দায়িত্ব অন্যান্য সংস্থার কাছ থেকে সিটি করপোরেশনের কাছে দেয়ার সুপারিশ করেন তিনি— সেইসঙ্গে নাগরিকদের সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতা চান।

নগরীর উন্নয়নের স্বার্থে নেয়া যে কোনো উদ্যোগে মেয়রের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সম্পাদকরা। তবে শুধু প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয় তা বাস্তবায়নের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ তাদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ