দেশকে অকার্যকর করতে ধর্মীয় উপাসনালয়ে হামলা করছে একটি চিহ্নিত গোষ্ঠী—জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে রাজধানীর মগবাজারে টিঅ্যান্ডটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা ব্যর্থ হচ্ছে।
জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার ও প্রতিরোধে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: