জাতীয়

না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক আলতাফ মাহমুদ

আলতাফ মাহমুদ
আলতাফ মাহমুদ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ আর নেই।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেয়া গতরাতে হঠাৎ শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। আজ সকালে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। স্পাইনাল কর্ডে সমস্যার কারণে তার দুই পা অবশ হওয়া ছাড়াও দুই হাতেও শক্তি পাচ্ছিলেন না।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বৃহস্পতিবার দীর্ঘ ছয় ঘণ্টা অস্ত্রোপচারের পর বলেছিলেন, তারা আশাবাদী।

কিন্তু শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে ।

সত্তর দশকে সাংবাদিকতায় আসা আলতাফ মাহমুদ দীর্ঘদিন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদক ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন তিনি। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জন্ম ইতিহাস, চট্টগ্রামের লালদিঘী মাঠের জনসভায় শেখ হাসিনার ওপর গুলিবর্ষণসহ অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী আলতাফ মাহমুদ স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, ১৯৭৫ সালে যখন জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ছাপতে গণমাধ্যম ভয় পেত, তখন আমি বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে সাহস করে সাপ্তাহিক খবরে প্রকাশ করেছিলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ