জাতীয়

ধরেই পিটুনি না দেয়ার নির্দেশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক
পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক

আইন অমান্য করলেও কাউকে আটক করেই মারধর না করতে পুলিশ সদস্যদের নিদের্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

রোববার আগামী ২৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ উপলক্ষে সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কিছু সদস্যের অপেশাদার আচরণ ও নৈতিক স্খলন পুরো বাহিনীর অনেক অর্জনকে ম্লান করে দেয়—উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, অপরাধ যদি বাহিনীর সদস্যরাও করে তবে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয় এবং আগামীতেও হবে।

গত ৫ বছরে বিভিন্ন অপরাধের জন্য ৭০৯ জন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর নানা অর্জনের পাশাপাশি ব্যর্থতা তুলে ধরেন শহীদুল হক।

কাউকে আটক করেই মারধর না করতে পুলিশ সদস্যদেরও নিদের্শ দিয়ে তিনি আরো বলেন, পুলিশ সদস্য হলেও অন্যায় করলে কোউই ছাড় পায় না।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ