জাতীয়

সেবার মান নিয়ে সন্দেহ থাকলে অভিযোগ করুন

হোটেল-রেস্তোরাঁ ও বেকারি মালিকদের বৈঠক
হোটেল-রেস্তোরাঁ ও বেকারি মালিকদের বৈঠক

কোনো পণ্য বা সেবার মান ও দাম নিয়ে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আবুল হোসেন।

সোমবার সকালে রাজধানীতে হোটেল-রেস্তোরাঁ ও বেকারি মালিকদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

আবুল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিয়ে থাকেন—এমনকি অভিযোগ প্রমাণিত হলে ভোক্তাকে আর্থিকভাবে পুরস্কৃতও করা হয়।

তবে সচেতনতার অভাবে ভোক্তরা তেমন একটা অভিযোগ নিয়ে আসেন না বলে তিনি জানান।

পণ্যের নিম্নমান অথবা ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্য আদায়, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত প্রায় ১৪ লাখ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, জরিমানা থেকে প্রাপ্ত অর্থের ২৫% অভিযোগকারীদের প্রদান করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ