জাতীয়

প্রধান বিচারপতিকে ‘কম’ বলার পরামর্শ সুরঞ্জিতের

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

বিচার বিভাগের ‘কোন্দল’ প্রকাশ্যে এনে উত্তেজনা সৃষ্টির জন্য প্রধান বিচারপতি এসকে সিনহাকে দায়ী করে তাকে কথা ‘কম’ বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থী’ বলে বক্তব্য দিয়ে প্রধান বিচারপতি অনধিকার চর্চা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা সংবিধান পরিপন্থি বলে বক্তব্য দিয়ে প্রধান বিচার পতি অনধিকার চর্চা করেছেন।

এ সময় প্রধান বিচারপতির বক্তব্যে সংবিধানের সমর্থন নেই বলে দাবি করেন বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম এ সদস্য।

একটি সাংবিধানিক পদে থেকে এ ধরণের বক্তব্য গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করার কোনো অধিকার তার নেই।

বিচারপতির এই বক্তব্যের মধ্য দিয়ে বিচার বিভাগের অন্তঃকোন্দল প্রকাশ হয়েছে বলেও মনে করেন তিনি।

প্রসঙ্গত, অবসরে যাওয়ার পর বিচারকের রায় লেখা সংবিধান পরিপন্থি- প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এমন বাণী দেয়ার পরপরই আলোচনার ঝড় উঠে।

এর একদিন পরই মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশ্যভোজে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে অবসরে যাওয়া বিচারপতিদের রায় লেখার বিষয় নিয়ে আবারো একই জের টানেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ