জাতীয়

পটুয়াখালীতে আলতাফ মাহমুদের দাফন সম্পন্ন

আলতাফ মাহমুদ
আলতাফ মাহমুদ

বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদকে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় সমাহিত করা হয়েছে। সোমবার সাড়ে ১১টার দিকে তার নিজ গ্রাম পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়ায় মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় গলাচিপা শহরের জৈনপুরী খানকায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

এরপর আলতাফ মাহমুদের মরদেহ তার বাড়ি ডাকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চতুর্থ জানাজার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ।

গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার মেরুদণ্ডের হাড়ের সমস্যাসহ মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন আলতাফ মাহমুদ। পরে ২১ জানুয়ারি সকালে তার মেরুদণ্ডের হাড়ে অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেয়া হয় তাকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ