জাতীয়

প্রধানবিচারপতির মন্তব্য তার নিজস্ব: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

অবসরের পর রায় লেখা নিয়ে প্রধান বিচাপরতি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন এটি তার নিজস্ব মত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এ বক্তব্য ধরে বিএনপিকে সময় নষ্ট না করতে বললেন তিনি।

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, সে নির্বাচনে না এলে বিএনপি রাজনৈতিকভাবে হারিয়ে যাবে।

আগামী ২৮ মার্চ দলের ২০তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, অবসরে যাওয়ার পর বিচারকের রায় লেখা সংবিধান পরিপন্থি- প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এমন বাণী দেয়ার পরপরই আলোচনার ঝড় উঠে।

এর একদিন পরই মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশ্যভোজে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে অবসরে যাওয়া বিচারপতিদের রায় লেখার বিষয় নিয়ে আবারো একই জের টানেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ