জাতীয়

জনগণের সেবক হতে হবে পুলিশকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে অসহায়-বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাশকতামূলক কর্মকাণ্ড ও জঙ্গিবাদের বিরুদ্ধে, নারী ও শিশু পাচার, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এ সময় জনগণের পাশে দাঁড়িয়ে তাদের বন্ধু হয়ে সেবা করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ সদস্যদের সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি পুলিশ সদস্যদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে কাজ করছে তার সরকার।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ বাহিনীর বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে ১০২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া ৬ জনকে মরণোত্তর পদকও দেওয়া হয়।

পুলিশ সপ্তাহের প্যারেডের ইতিহাসে প্রথম নারী হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার শামসুন্নাহার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ