নির্দিষ্টস্থান ছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে জরিমানার ব্যবস্থা করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মঙ্গলবার মতিঝিলে বিআরটিসি অফিসের সামনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, তবে জরিমানা চালুর আগে দক্ষিণ সিটি করপোরেশনে কমপক্ষে ৫ হাজার ছোট ডাস্টবিন স্থাপন করা হবে।
এসময় নগরবাসীকে সচেতন হওয়ার জন্য বাসা-বাড়ি ও দোকানের বর্জ্য সন্ধ্যার পরে নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানান তিনি।
আগামী ২১ ফেব্রুয়ারি রাত থেকে ক্রমান্বয়ে রাজধানীর সকল সড়কবাতির জায়গায় উন্নতমানের এলইডি বাতি লাগানো হবে বলেও জানান দক্ষিণের এ মেয়র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: