মন্ত্রী-এমপিদের পর এবার স্থানীয় সরকারের চেয়ারম্যান-কমিশনারের সম্মানী ভাতা ও পারিতোষিক বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের নতুন বছররে প্রথম অধিবেশনে স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানিয়েছেন।
বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে ও উল্লেখ করেন মন্ত্রী।
সিলেট পাঁচ আসনের সাংসদ সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনে নাগরিক সেবা নিশ্চিতে ট্যাক্স আদায় ও কর ফাঁকি বন্ধে অভিন্ন ইনডেক্স নম্বর চালু করার কথাও জানান খন্দকার মোশাররফ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: