দেশ সঠিক নির্দেশনাতেই এগিয়ে যাচ্ছে বলে মনে করেন অধিকাংশ বাংলাদেশি নাগরিক।
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক থিংকট্যাংক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিউটের (ইরি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার ইরি'র ওয়েবসাইটে ইরি'স ইনসাইট পোল: অপটিমিজম গ্রোয়িং ফর বাংলাদেশ'স ইকোনোমিক ফিউসার শীর্ষক জরিপের ফল প্রকাশ করা হয়।
বাংলাদেশের ৬৪ জেলার দুই হাজার ৫৫০ নাগরিকের মধ্যে জরিপ চালায় ইরি'র সেন্টার ফর ইনসাইট।
জরিপে অংশগ্রহণকারীদের ৬৪ শতাংশ মনে করেন, বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: