জাতীয়

প্ল্যান অনুযায়ী বিল্ডিং না হওয়ায় রাজউক-মালিককে দুষলেন, মন্ত্রী

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বরাদ্দের ২০ বছর পরেও প্লট বুঝে পাননি অনেকে—একজনের প্লট আরেকজনকে বেআইনিভাবেই বুঝে দেয়া হয়েছে আর তাতে যোগসাঁজোস রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের এ অভিযোগ উঠে এসেছে গণশুণানিতে।

দুর্নীতি দমন কমিশন-দুদকের আয়োজনে গণশুণানিতে প্ল্যান অনুযায়ী বিল্ডিং তৈরি না হওয়ায় রাজউক ও বাড়ির মালিককে দুষলেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গণপূর্ত মন্ত্রীর দাবি, শুধু রাজউক নয় প্ল্যান অনুযায়ী বিল্ডিং না হওয়ার পেছনে মালিক পক্ষকেও দায়ী।

বুধভার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের-দুদকের আয়োজনে গণশুনাতিতে এসব তথ্য উঠে এসেছে।

আর এসব বিষয়ে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না জানা গেছে-- অবশ্য রাজউকের পক্ষ থেকে স্বল্প সময়ের মধ্যেই সমাধানের আশ্বাস এসেছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে রাজউকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ মানুষের বেশি।

এসময় গণশুনাতিতে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততার সঙ্গে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয় রাজউকের পক্ষ থেকে।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু বলেন, মানুষকে সেবা দানকারী এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বরাবরই অভিযোগ উঠছে একইসঙ্গে জবাবদিহিতা না থাকায় নিয়মের বাইরে গিয়ে কাজ করারও সত্যতা পাওয়া গেছে।

দুদকের এসব আয়োজনের মধ্যদিয়ে মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ার পাশাপাশি জবাবদিহিতাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অতিরিক্ত সচিব, আব্দুর রশিদ খানের মতো রাজউকের বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ সাধারণ মানুষের। কেউ প্লট বুঝে পাননি। আবার নিজের প্লটটি খুঁজেই পাননি কেউ কেউ।

নাগরিক সেবা নিয়ে নানা বিতর্ক ও দুর্নীতির অভিযোগের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন-দুদকের।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ