জাতীয়

তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনের খসড়া: আইনমন্ত্রী

  • আনিসুল হক
    আনিসুল হক
  • আনিসুল হক
    আনিসুল হক

মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনের খসড়া তৈরি হচ্ছে—জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আজকের প্রেক্ষাপটে আমার মনে হয় এ রকম আইনের প্রয়োজন হয়ে গেছে—না হলে মুক্তিযুদ্ধ নিয়ে ফুটবল খেলা খেলতে দিতে পারি না। পৃথিবীর অনেক দেশে আইন আছে, সেখানে কি রকম শাস্তির বিধান রাখা হয়েছিল কতটুকু যুক্তি আছে, এখানে কতটুকু যুক্তি আছে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। আজকে এটার ব্যাপারে কিছু বলতে পারব না।’

এ সময় মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের সংগঠনের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধন বিষয়টি ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

এদিকে, বৈঠকে কমিটি মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন, সাক্ষী সুরক্ষা আইন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ আইন মন্ত্রণালয়ে ১২ দফা দাবি পেশ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ