প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান সিওং দো। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি দূর করার উদ্যোগ নিতে নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশে দায়িত্বপালনকালে সরকারের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদিল মোহাম্মদ হায়াৎ।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রেমিটেন্স বৃদ্ধিতে কুয়েতের অবদানের কথা তুলে ধরেন।
বাংলাদেশ থেকে কুয়েতে আরো বেশি শ্রমশক্তি পাঠাতে বাংলাদেশ সরকারের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।