ঢাকার রাস্তায় এক হাজার নতুন ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার সকালে ব্র্যাক ব্যাংক আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সংবাদিকদের এ কথা বলেন।
আনিসুল হক বলেন, শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরানোসহ মহাখালী, মিরপুর ১২ ও শ্যামলীর অনেক জায়গা পরিস্কার করা সম্ভব হয়েছে।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক নগরীকে পরিস্কার ও সবুজ করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সকলের সহায়তা চান।
এ দৌড় তহবিলের অর্থ দিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালকে অনুদান প্রদান করা হবে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: