জাতীয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে নগরবাসী

গ্যাস সরবরাহ
গ্যাস সরবরাহ

গত কয়েকদিনের ভোগান্তির পর রাজধানীবাসী মুক্তি পাচ্ছেন গ্যাস সংকট থেকে। এখনো চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি আছে, তবে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে আসায় স্বস্তিতে নগরবাসী।

অবৈধ সংযোগ ও সরবরাহের তুলনায় অধিক চাহিদার সমন্বয়হীনতার কারণেই গ্যাস সংকট তৈরি হয় বলে অনেকের অভিমত। এ সমস্যা সমাধানে সিলিণ্ডারের গ্যাস ব্যবহারের পক্ষে অনেকেই। আর এ সমস্যা পুরোপুরি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো বেশি জোরালো পদক্ষেপ নেওয়ার দাবিও তাদের।

লালবাগ, আজিমপুর, মালিবাগ, মগবাজার, বনশ্রী, শান্তিনগর, মিরপুর, বাড্ডা, সবুজবাগ, খিলগাঁওসহ বেশির ভাগ এলাকায় এখন গ্যাসের সরবরাহ সহনীয় পর্যায়ে। কোথাও কোথাও কিছুটা গ্যাস সংকট থাকলেও, গত কয়েক দিনের তুলনায় এখন স্বস্তির কথাই জানালেন নগরবাসী।

শীতের সময়ে গ্যাসের সংকট কমবেশি প্রতিবছরই দেখা যায়। বিতরণকারী প্রতিষ্ঠান তিতাসের হিসেবে, রাজধানীতে আবাসিকে প্রায় ২০ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বিপরীতে পাইপ লাইনে সরবরাহ হচ্ছে ১৭ মিলিয়ন। এর ওপর চলছে, পাইপ লাইন সংস্কার কাজ।

দেশের জাতীয় গ্যাস রক্ষায় আবাসিক পাইপ লাইনে গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহারের পরামর্শ অনেকের।

প্রধানমন্ত্রীর নির্দেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে নগরীর গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক। তবে পুরোপুরি গ্যাসের সংকট নিরোসনে আরো কঠোর পদক্ষেপ চান নগরবাসী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ