চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করার দাবিতে শাহাবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ সাধরণ ছাত্র পরিষদ।
শুক্রবার বিকেলে শাহবাগ চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করছিলেন তারা। হঠাৎ করে শাহাবাগ মোড় রাস্তা অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনের কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক সড়ক অবরোধের পর পুলিশ তাদের সরিয়ে দেয়।
এ সময় পুলিশ ২ জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: