লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান আর নেই।
শনিবার ভোর ৪টার দিকে ঢাকার উত্তরায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মজিবর রহমান তার স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলেকে রেখে গেছেন।
প্রয়াত মজিবর রহমান জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: