জাতীয়

লেখক-ব্লগার-প্রকাশক চাইলে বাড়তি নিরাপত্তা পাবেন: আছাদুজ্জামান মিয়া

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

অমর একুশে গ্রন্থমেলায় সার্বক্ষণিক ব্যবস্থার পরও কোনো লেখক, ব্লগার, প্রকাশক চাইলে তাদের বাড়তি নিরাপত্তা দেয়া হবে জানিয়েছেন ঢাকা মহারগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে একটি চক্র যাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে— কখনো সাদা পোশাকে আবার কখনো থানা পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে।

গত একবছরে লেখক-প্রকাশক হত্যা ও হামলার ঘটনাগুলোর তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়েছে –এ দাবি করে তিনি বলেন, যে চক্রটি সাম্প্রদায়িক উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

তারপরও যদি কেউ নিরাপত্তাহীন মনে করেন, পুলিশ কন্ট্রোলরুমে বিষয়টি জানানো হলে তাকে বিশেষভাবে নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করা হবে জানানপুলিশের এ কর্মকর্তা।

আগামীকাল-সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ