জাতীয়

সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা বার্নিকাটের

মার্শা ব্লুম বার্নিকাট
মার্শা ব্লুম বার্নিকাট

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে—উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে অর্থপাচার ও সন্ত্রাস মোকাবেলায় পুলিশ বাহিনীকে সরকার যে একাডেমিক প্রশিক্ষণ দিচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দেন বার্নিকাট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ