জাতীয়

পাকিস্তানের হাইকমিশনারকে তলব

সুজা আলম
সুজা আলম

পাকিস্তানে বাংলাদেশ মিশনে কর্মরত প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেনের নিখোঁজ বিষয়ে জানতে চেয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম নিজ কার্যালয়ে তাকে তলব করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মিজানুর রহমান।

গতকাল সোমবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পরে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তবে প্রায় ছয় ঘণ্টার পর গভীর রাতে বাসায় ফেরেন জাহাঙ্গীর।

এ বিষয়ে জানতে চেয়ে পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। তিনি ইসলামাবাদে খোঁজ নিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ