জাতীয়

ডব্লিউএফপির নির্বাহী সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

 ডব্লিউএফপি
ডব্লিউএফপি

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে মঙ্গলবার বিশ্ব সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর ভোটে ডব্লিউএফপির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিগত সাত বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে যে ব্যাপক সাফল্য অর্জন করেছে ডব্লিউএফপির নির্বাহী সদস্যপদ লাভ তারই স্বীকৃতি।

সাংবাদিকদের তিনি বলেন, গত ২০০৯ সাল থেকে কৃষি উন্নয়নমুখী ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমি হ্রাস সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

দেশ চাল রপ্তানি শুরু করেছে—অন্য কৃষিপণ্য রপ্তানি প্রতিবছরই বাড়ছে, কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে আর খাদ্যশস্য উৎপাদন প্রায় চার কোটি টনে পৌঁছেছে— জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত সাত বছরে মৎস্য, পোলট্রি ও দুগ্ধ উৎপাদন কয়েকগুণ বেড়ে জনগণের পুষ্টি গ্রহণের হারও বেড়েছে এ কথা জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য সেবার উন্নয়নে মানুষের গড় আয়ু বেড়েছে, পাশাপাশি শিক্ষা উন্নয়নে কৃষি ও খাদ্যে অগ্রগতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, আর্থ-সামাজিক অন্যান্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে।

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে— এর মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি উন্নয়নে বিশ্বের আস্থা সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ