জাতীয়

গতমাসে বাল্য বিবাহ হয়েছে ২৮ জন শিশুর

বাল্য বিবাহ
বাল্য বিবাহ

চলতি বছরের প্রথম মাসে ২৮টি বাল্যবিবাহ ও ৮৪টি ধর্ষণ সংঘটিত হয়েছে— এছাড়া মোট ৪১৬টি নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু জানিয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮৪টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে সাত জন। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে এগারো জন নারীকে। শ্লীলতাহানির শিকার হয়েছে নয় জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে আট জন।

জানা গেছে, এসিড ও অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ১৬টি। এর মধ্যে মৃত্যু হয়েছে নয় জনের— এছাড়া অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৮টি। নারী ও কন্যাশিশু পাচার ও পতিতালয়ে বিক্রির ঘটনা ঘটেছে সাতটি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন কারণে ৭০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ৩৭ জন। এর মধ্যে হত্যা করা হয়েছে ২০ জনকে।

উত্ত্যক্তের শিকার হয়েছেন ১৩ জন। এমন কী বিভিন্ন নির্যাতনের কারণে ২১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ৩৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এদিকে গত এক মাসে বাল্য বিয়ের শিকার হয়েছে ২৮ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৩ জনকে। এছাড়া অন্যান্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।

১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক মাসে নারী নির্যাতনের এমন তথ্য জানায় মহিলা পরিষদ।

এক মাসে নারী নির্যাতনের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দোষারোপ করছে মহিলা পরিষদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ